মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে- উক্তিটি যথার্থ। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সচল রাখেন। উদ্যোক্তা বা সংগঠকগণ কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োগযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করে থাকেন। আর পরিধি বৃদ্ধির সাথে তারা তাদের প্রতিষ্ঠানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে। উদ্দীপকের মি. আল আমিন একজন দক্ষ সংগঠক। তার প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের মতো একটি দরিদ্র ও অনুন্নত দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তাগণ দারিদ্র্য দূরীকরণ ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তা শ্রেণির উত্থানে ব্যক্তিগত উদ্যোগের প্রতি সরকারকেও বিশেষ প্রণোদনা দেওয়া উচিত, যাতে সহজে তারা ব্যবসায় শুরু করতে পারে। এজন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সুতরাং বলা যায়, মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর