চিত্রে মোট উৎপাদন রেখা চিহ্নিত করে তা ব্যাখ্যা কর।
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় তার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। বিভিন্ন উপকরণের নিয়োগ দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাই মোট উৎপাদন। উপকরণ ও উৎপাদনের সূচির আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করা যায়। চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ ও লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ নির্ধারিত। চিত্রে TP হলো মোট উৎপাদন রেখা। শ্রমের বিভিন্ন একক ও উৎপাদনের সমন্বয় দ্বারা TP রেখা অঙ্কন করা হয়েছে। শ্রমের পরিমাণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। শ্রমের পরিমাণ নিয়োগের প্রাথমিক পর্যায়ে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। TP রেখার সর্বোচ্চ বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ হয়। এরপর শ্রমের নিয়োগ বাড়ালে মোট উৎপাদন কমতে থাকে। এজন্য TP রেখা ডানদিকে নিম্নগামী হতে থাকে। এভাবে প্রাপ্ত TP রেখাই মূলত মোট উৎপাদন রেখা।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
চিত্রে মোট উৎপাদন রেখা চিহ্নিত করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর