চিত্র অনুযায়ী AP এবং MP রেখার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র অনুযায়ী AP এবং MP রেখার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ . করলে গড় উৎপাদন পাওয়া যায়। অন্যদিকে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন (MP) বলে। চিত্রের মাধ্যমে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করা হলো- চিত্রে গড় উৎপাদন রেখা AP এবং প্রান্তিক উৎপাদন রেখা MP। চিত্রে দেখা যাচ্ছে, প্রথমে উৎপাদন বাড়তে থাকলে APও বাড়তে থাকে। আবার MP কমতে থাকলে APও কমতে থাকে। AP যখন সর্বোচ্চ হয় MP রেখা তখন AP রেখার সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। এরপর শ্রমের নিয়োগ বাড়ালে উৎপাদন 'আগের চাইতে কম হারে বাড়ে এবং AP কম হয়েছে। আরও শ্রমিক নিয়োগ করলে উৎপাদন আগের চেয়ে আরও কম হারে বৃদ্ধি পাবে। তাই বলা যায়, AP এবং MP-এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
চিত্র অনুযায়ী AP এবং MP রেখার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর