উৎপাদনের 'D [গণিত] উপকরণটি উৎপাদন ক্ষেত্রে অনুপস্থিত থাকলে কী সংঘটিত হবে বলে তুমি মনে কর? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: উৎপাদনের 'D [গণিত] উপকরণ হলো সংগঠন, যা ভূমি, শ্রম, মূলধন এবং অন্যান্য উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা। যেটি উৎপাদন ক্ষেত্রে অনুপস্থিত থাকলে উৎপাদন সম্ভব হবে না বলে আমি মনে করি। সংগঠন বলতে বোঝায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব উপকরণকে একত্রিত করে তাদের মধ্যে সমন্বয় সাধন, পরিকল্পনা প্রণয়ন এবং উৎপাদনের সকল দিক সুষ্ঠুভাবে পরিচালনা করা। এ কাজটি সংগঠক বা উদ্যোক্তা সম্পাদন করেন, যিনি শুধু উপকরণ সংগ্রহ করেন না, বরং ঝুঁকি গ্রহণ করে উৎপাদনের পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। উদ্যোক্তার দক্ষতা ও পরিকল্পনা ছাড়া উৎপাদন কার্যক্রম সফল হওয়া কঠিন। আধুনিক উৎপাদনে নানা ধরনের দায়িত্ব বিভিন্ন ব্যক্তির মাঝে ভাগ করা হয়, কিন্তু দক্ষ সংগঠক ছাড়া এ দায়িত্ববিভাজন কার্যকর হয় না। সংগঠন ছাড়া উৎপাদন কার্যক্রমের সুষ্ঠু নিয়ন্ত্রণ, সময়মতো সম্পদ ব্যবহার এবং কর্মী-উপকরণের মধ্যে সমন্বয় বজায় রাখা প্রায় অসম্ভব। ফলে সংগঠন উৎপাদনের সফলতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে। এটি উৎপাদন ব্যবস্থার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে, যা শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বলা যায়, উৎপাদনের 'D [গণিত] উপকরণটি তথা সংগঠন উপকরণটি উৎপাদন ক্ষেত্রে অনুপস্থিত থাকলে উৎপাদন সংঘটিত হবে না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উৎপাদনের 'D উপকরণটি উৎপাদন ক্ষেত্রে অনুপস্থিত থাকলে কী সংঘটিত হবে …
Chittagong · 2025
উত্তর

উত্তর
উত্তর
উত্তর