উদ্দীপকে আনসার আলীর ড্রাগনের ব্যবসায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আনসার আলীর ড্রাগনের ব্যবসায় স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ' এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানায়। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে অর্থাৎ উপযোগ বাড়ে। উদ্দীপকে দেখা যায়, ড্রাগন চাষি আনসার আলী তার গ্রামে ড্রাগনের চাহিদা না থাকায় শহরে এনে বিকি করেন এবং প্রচুর মুনাফা লাভ করেন। অর্থাৎ এক স্থানের ড্রাগন স্থান পরিবর্তনের মাধ্যমে ড্রাগনের উপযোগ বৃদ্ধি পাচ্ছে, যা মূলত স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, আনসার আলীর ড্রাগন ব্যবসায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে আনসার আলীর ড্রাগনের ব্যবসায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর