তুমি কি মনে কর, আনসার আলী একজন দক্ষ সংগঠক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, আনসার আলী একজন দক্ষ সংগঠক। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন, তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন- কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা- এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। একজন দক্ষ সংগঠক ছাড়া এরূপ দায়িত্ব বিভাজনের কাজ অসম্ভব। উদ্দীপকে আনসার আলী ড্রাগন ও লেবু বাগান করার মাধ্যমে ড্রাগন ও লেবু উৎপাদন করছে এবং বাজারজাত করছে। সেখানে তিনি প্রয়োজনীয় শ্রমিক এবং মূলধন খাটিয়ে উৎপাদন করছে। অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন। এসবই একজন সফল সংগঠকের কাজ। সুতরাং আনসার আলীকে একজন দক্ষ সংগঠক বলা যায়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
তুমি কি মনে কর, আনসার আলী একজন দক্ষ সংগঠক? তোমার উত্তরের সপক্ষে যুক…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর