উদ্দীপকে উল্লিখিত রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার কোন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত, রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় 'ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন- কোনোকিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত।উদ্দীপকের রহমত আলী একজন কাপড়ের দোকানদার। তিনি উক্ত দোকানে শাড়ি, থ্রিপিসসহ আরও নানা ধরনের কাপড় বিক্রয় হয়। তার কাজে সাহায্য করার জন্য কয়েকজন কর্মচারী রয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে কাপড় কিনে এনে বিক্রয় করেন, যা সংগঠনকে নির্দেশ করে।সুতরাং রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার কোন উপকরণ হিসেবে বিব…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর