বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকান্ডের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সদল রাখেন। উদ্যোক্তা কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করেন। আর পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে।উদ্দীপকের রহমত আলী কাপড় বিক্রয় করে শুধু নিজেই লাভবান হচ্ছে না, বরং যারা সেই কাপড় ব্যবহার করছে তারাও লাভবান হচ্ছেন। তাছাড়া কাপড় বিক্রয়ের সাথে সংশিষ্ট বিভিন্ন দ্রব্য ও পরিবহণের মালিকরাও লাভবান হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার দোকানে চারজন শ্রমিকের কর্মসংস্থান ঘটেছে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া তার দেখাদেখি অনেকে দোকান গড়ে তুলেছে, যা আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকান্ডের গুরুত্ব বিশ্লেষণ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর