"কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে মনু মিয়ার সিদ্ধান্তটি সময়োপযোগী"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে মনু মিয়ার সিদ্ধান্তটি সময়োপযোগী”-উক্তিটি যথার্থ। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন- পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এই সময়ে ধানের দাম কম থাকে। এ সময় ধান মজুদ করে, ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। ঘটনা-২ এ বছর আলুর মৌসুমে বেশি আলুর ফলন হওয়াতে বাজারে দাম কম তাই কৃষক মনু মিয়া আলু বিক্রি না করে কিছুদিন আলু হিমাগারে সংরক্ষণ করে রাখেন। পরে দাম বাড়লে বেশি টাকায় আলু বিক্রি করে, এতে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তিনি ন্যায্য দাম পাওয়ার জন্য তার উৎপাদিত আলু সংরক্ষণ করে। এতে সময়ের ব্যবধানে দ্রব্যের দাম বেড়ে যায়। আর যখন দাম বাড়ে তখন তার সমস্ত আলু বিক্রি করে। ফলে কৃষক মনু মিয়া আলুর ন্যায্য দাম পায়। যদি সে আলু সংরক্ষণ না করে কম দামেই বিক্রি করত তাহলে সে দ্রব্যের ন্যায্য মূল্য পেত না। সুতরাং বলা যায়, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে মনু মিয়ার সিদ্ধান্তটি সময়োপযোগী এবং যথার্থ।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
"কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে মনু মিয়ার সিদ্ধান্তটি সময়োপযো…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর