শেয়ারFacebookWhatsApp

জনাব ওয়াহিদের কারখানার ব্যয়সমূহ অর্থনীতিতে কোন ধরনের ব্যয় এর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব ওয়াহিদের ব্যয়সমূহ অর্থনীতিতে অপ্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন, নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো, ইত্যাদি প্রকাশ করে। এ ধরনের ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন, ব্যক্তিমালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসেব না করে মুনাফাকে তার সেবার পারিশ্রমিক হিসাবে গণনা করে। এ ক্ষেত্রে মালিকের যেকোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসাবে গণ্য হয়।উদ্দপিকে দেখা যায়, জনাব ওয়াহিদ সাহেব নিজস্ব চার তলা ভবনে একটি প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। যা অপ্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব ওয়াহিদের ব্যয়সমূহ অর্থনীতিতে অপ্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

জনাব ওয়াহিদের কারখানার ব্যয়সমূহ অর্থনীতিতে কোন ধরনের ব্যয় এর অন্তর্…

উদ্দীপক

জনাব ওয়াহিদ সাহেব নিজস্ব চার তলা ভবনে একটি প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। তিনি পণ্য উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করা, যোগ্যতা অনুসারে শ্রমিকদের দায়িত্ব বণ্টন করা এবং চূড়ান্ত পণ্য বাজারে সরবরাহ করা পর্যন্ত সকল কাজের তদারকি করেন। নিজে উপস্থিত থেকে শ্রমিকদের বেতন প্রদান করেন। নিজেও পারিশ্রমিক হিসাবে মুনাফা গ্রহণ করেন। তাই প্রতিষ্ঠানটি নিয়ম-শৃঙ্খলায় পরিপূর্ণ।

Jessore · 2023

উত্তর

উৎপাদনের সাথে জড়িত ব্যক্তির সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের যোগফলকে ব্যক্তিগত ব্যয় বলে।

উত্তর

মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। মনুষ্য সৃষ্ট যন্ত্রপাতি, কলকারখানা, কাঁচামাল ইত্যাদিকে মূলধন বলে অভিহিত করা হয়। এগুলো সরাসরি ভোগযোগ্য নয়; বরং এগুলো নতুন দ্রব্য উৎপাদনে সহায়তা করে। তাই উৎপাদন কাজে ব্যবহৃত মনুষ্যসৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ঐ অংশও মূলধন হিসেবে বিবেচিত হয়, যা নতুন দ্রব্য উৎপাদনের কাজে নিয়োজিত করা হয়। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়।

উত্তর

জনাব ওয়াহিদের ব্যয়সমূহ অর্থনীতিতে অপ্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন, নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো, ইত্যাদি প্রকাশ করে। এ ধরনের ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন, ব্যক্তিমালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসেব না করে মুনাফাকে তার সেবার পারিশ্রমিক হিসাবে গণনা করে। এ ক্ষেত্রে মালিকের যেকোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসাবে গণ্য হয়।উদ্দপিকে দেখা যায়, জনাব ওয়াহিদ সাহেব নিজস্ব চার তলা ভবনে একটি প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। যা অপ্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব ওয়াহিদের ব্যয়সমূহ অর্থনীতিতে অপ্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত।

উত্তর

উৎপাদন ক্ষেত্রে জনাব ওয়াহিদের কাজের গুরুত্ব অপরিসীম। উৎপাদন ও ব্যবসায়ের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। উৎপাদন কর্মকাণ্ডে ভিন্ন ব্যক্তি ভিন্ন দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতানুযায়ী ভাগ করে দেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায়ের বিভিন্ন কার্যাবলি সম্পাদিত হয়। আর এ কাজ সম্পাদন করতে গিয়ে কর্মীদের মধ্যে একটি পারস্পরিক অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। পারস্পরিক এই অধিকার ও দায়িত্ব কাঠামোই সংগঠন। উদ্দীপকে দেখা যায়, জনাব ওয়াহিদ সাহেব একজন ব্যবসায়ী। তিনি নিজে মিলের যন্ত্রাংশ কেনেন। উৎপাদন কাজ পরিচালনা, কাঁচামাল ক্রয় এবং বিপণনের জন্য তিনি বেশকিছু শ্রমিক নিয়োগ দিয়েছেন। তিনি সব কার্যক্রম তদারকি করেন। এসব একজন সফল সংগঠকের কাজের সাথে তুলনীয়। জনাব ওয়াহিদ সাহেব নিজস্ব চার তলা ভবনে যে প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেছেন তা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথমে প্রয়োজন উৎপাদন বাড়ানো। এটি সফল সংগঠকদের অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে সহজেই অর্জন করা সম্ভব। পরিশেষে বলা যায়, উৎপাদন ক্ষেত্রে জনাব ওয়াহিদের কাজের গুরুত্ব অপরিসীম।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব ওয়াহিদের কারখানার ব্যয়সমূহ অর্থনীতিতে কোন ধরনের ব্যয় এর অন্তর্… | Prosthuti