উৎপাদন ক্ষেত্রে জনাব ওয়াহিদের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উৎপাদন ক্ষেত্রে জনাব ওয়াহিদের কাজের গুরুত্ব অপরিসীম। উৎপাদন ও ব্যবসায়ের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। উৎপাদন কর্মকাণ্ডে ভিন্ন ব্যক্তি ভিন্ন দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতানুযায়ী ভাগ করে দেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায়ের বিভিন্ন কার্যাবলি সম্পাদিত হয়। আর এ কাজ সম্পাদন করতে গিয়ে কর্মীদের মধ্যে একটি পারস্পরিক অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। পারস্পরিক এই অধিকার ও দায়িত্ব কাঠামোই সংগঠন। উদ্দীপকে দেখা যায়, জনাব ওয়াহিদ সাহেব একজন ব্যবসায়ী। তিনি নিজে মিলের যন্ত্রাংশ কেনেন। উৎপাদন কাজ পরিচালনা, কাঁচামাল ক্রয় এবং বিপণনের জন্য তিনি বেশকিছু শ্রমিক নিয়োগ দিয়েছেন। তিনি সব কার্যক্রম তদারকি করেন। এসব একজন সফল সংগঠকের কাজের সাথে তুলনীয়। জনাব ওয়াহিদ সাহেব নিজস্ব চার তলা ভবনে যে প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেছেন তা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথমে প্রয়োজন উৎপাদন বাড়ানো। এটি সফল সংগঠকদের অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে সহজেই অর্জন করা সম্ভব। পরিশেষে বলা যায়, উৎপাদন ক্ষেত্রে জনাব ওয়াহিদের কাজের গুরুত্ব অপরিসীম।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উৎপাদন ক্ষেত্রে জনাব ওয়াহিদের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর