শেয়ারFacebookWhatsApp

প্রান্তিক উৎপাদন বলতে কী বোঝ?

উত্তর: এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক্ষেত্রে শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনকে প্রান্তিক উৎপাদন বলা হয়। অর্থাৎ উৎপাদনক্ষেত্রে কোনো উপকরণ অতিরিক্ত এক একক পরিবর্তন করলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন পরিমাপের সূত্রটি হলো [গণিত]

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

প্রান্তিক উৎপাদন বলতে কী বোঝ?

উদ্দীপক

আনসার আলীর গ্রামে ২ বিঘা জমি আছে। সেখানে তিনি প্রয়োজনীয় শ্রমিক এবং মূলধন খাটিয়ে আখ, ড্রাগন ও লেবু চাষ করেন। গ্রামে ড্রাগনের চাহিদা না থাকায় শহরে এনে বিক্রি করেন এবং প্রচুর মুনাফা লাভ করেন। তার এ সফলতার জন্য তিনি নিজেই সকল কাজ পরিচালনা করেন।

Sylhet · 2025

উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।

উত্তর

এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক্ষেত্রে শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনকে প্রান্তিক উৎপাদন বলা হয়। অর্থাৎ উৎপাদনক্ষেত্রে কোনো উপকরণ অতিরিক্ত এক একক পরিবর্তন করলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন পরিমাপের সূত্রটি হলো MP=ΔQΔL.\mathrm{MP}=\frac{\Delta \mathrm{Q}}{\Delta \mathrm{L}} .

উত্তর

উদ্দীপকে আনসার আলীর ড্রাগনের ব্যবসায় স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ' এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানায়। ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে অর্থাৎ উপযোগ বাড়ে। উদ্দীপকে দেখা যায়, ড্রাগন চাষি আনসার আলী তার গ্রামে ড্রাগনের চাহিদা না থাকায় শহরে এনে বিকি করেন এবং প্রচুর মুনাফা লাভ করেন। অর্থাৎ এক স্থানের ড্রাগন স্থান পরিবর্তনের মাধ্যমে ড্রাগনের উপযোগ বৃদ্ধি পাচ্ছে, যা মূলত স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, আনসার আলীর ড্রাগন ব্যবসায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, আনসার আলী একজন দক্ষ সংগঠক। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন, তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন- কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা- এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। একজন দক্ষ সংগঠক ছাড়া এরূপ দায়িত্ব বিভাজনের কাজ অসম্ভব। উদ্দীপকে আনসার আলী ড্রাগন ও লেবু বাগান করার মাধ্যমে ড্রাগন ও লেবু উৎপাদন করছে এবং বাজারজাত করছে। সেখানে তিনি প্রয়োজনীয় শ্রমিক এবং মূলধন খাটিয়ে উৎপাদন করছে। অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন। এসবই একজন সফল সংগঠকের কাজ। সুতরাং আনসার আলীকে একজন দক্ষ সংগঠক বলা যায়।
SSCঅর্থনীতিSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।