শেয়ারFacebookWhatsApp

শ্রম কাকে বলে?

উত্তর: উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

শ্রম কাকে বলে?

উদ্দীপক

ঘটনা-১: 'ক' জেলার বাসিন্দা লাবনি একজন ফুলচাষি। তার এলাকায় ফুলের চাহিদা কম থাকায় সে তার উৎপাদিত ফুল পার্শ্ববর্তী জেলা শহরে এনে বিক্রি করে বেশ লাভবান হয়। ঘটনা-২: রাজু তার এলাকায় একটি মৎস্য খামারে মাছের পোনা উৎপাদন করেন। তার খামারে দশজন লোক কাজ করে এবং তিনি কর্মীদের দায়িত্ব বণ্টন করে দেন, কাজের ক্ষেত্রে সহযোগিতা করেন। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেন।

Mymensingh · 2025

উত্তর

উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।

উত্তর

অপ্রকাশ্য ব্যয় ফার্মের হিসাবের বইয়ে লেখা হয় না কারণ এগুলো সরাসরি মাপা বা নির্ধারণ করা যায় না। অপ্রকাশ্য ব্যয় হলো এমন খরচ, যা ব্যবসার কার্যক্রমে হলেও তা সরাসরি আর্থিক হিসাবের মাধ্যমে প্রমাণ করা কঠিন। যেমন-মালিকের নিজের শ্রম, ব্যবসার জন্য যে সময় ও শক্তি ব্যয় হয়, কিংবা ব্যবসার জন্য ব্যক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ খরচ। এসব ব্যয় হিসাবের বইয়ে ধরা হয় না কারণ এগুলো সাধারণত অর্থনৈতিক হিসাবের বাইরে এবং এগুলোকে মুদ্রায় পরিমাপ করা কঠিন।

উত্তর

ঘটনা-১ এ লাবনির কাজটি অর্থনীতিতে স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোনো কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন- বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এ কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই। কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে অর্থাৎ উপযোগ বাড়ে। উদ্দীপকে দেখা যায়, ফুলচাষি লাবনি এলাকায় ফুলের চাহিদা কম থাকায় সে তার উৎপাদিত ফুল পার্শ্ববর্তী জেলা শহরে এনে বিক্রি করে বেশ লাভবান হয়। এক্ষেত্রে এক স্থানের ফুল স্থান পরিবর্তনের মাধ্যমে ফুলের উপযোগ বৃদ্ধি পাচ্ছে, যা মূলত স্থানগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, লাবনির কাজটি অর্থনীতিতে স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।

উত্তর

উদ্দীপকে রাজু মূলত একজন সংগঠক বা উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালন করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাজুর গৃহীত উদ্যোগের তথা সংগঠকের ভূমিকা অপরিসীম। উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ, ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা, ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করেছেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায় বিভিন্ন কার্যাবলি সম্পাদিত হয়। সংগঠন হচ্ছে ব্যবসায়ের মূলভিত্তি। উদ্দীপকে দেখা যায়, রাজু মাছের পোনা উৎপাদন করেন। তার খামারে দশজন লোক কাজ করে এবং তিনি কর্মীদের দায়িত্ব বণ্টন করে দেন, কাজের ক্ষেত্রে সহযোগিতা করেন। এগুলো মূলত একজন সংগঠক বা উদ্যোক্তার কাজ। কাজগুলো করার মাধ্যমে তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেন। এভাবে রাজুর মতো আরও অধিক সংখ্যক উদ্যোক্তা ও সংগঠনের বিকাশ ঘটলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
SSCঅর্থনীতিMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।