শেয়ারFacebookWhatsApp

সময়ের ব্যবধানে কীভাবে দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়? ব্যাখ্যা কর।

উত্তর: সময়ের ব্যবধানে দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন-পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এসময়ে ধানের দাম কম থাকে। এসময় ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি' করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস-বৃদ্ধি না পেলেও তার উপযোগ বাড়ে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

সময়ের ব্যবধানে কীভাবে দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রহমত আলীর একটি কাপড়ের দোকান আছে। উক্ত দোকানে শাড়ি, থ্রিপিসসহ আরও নানা ধরনের কাপড় বিক্রয় হয়। তার কাজে সাহায্য করার জন্য চারজন বিক্রয়কর্মী রয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে কাপড় কিনে এনে বিক্রয় করেন। দোকানের লাভ থেকে এ বছর তিনি আরেকটি দোকান ক্রয় করেছেন।

Dinajpur · 2024

উত্তর

উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে।

উত্তর

সময়ের ব্যবধানে দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন-পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়। আবার এসময়ে ধানের দাম কম থাকে। এসময় ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি' করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস-বৃদ্ধি না পেলেও তার উপযোগ বাড়ে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত, রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় 'ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন- কোনোকিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত।উদ্দীপকের রহমত আলী একজন কাপড়ের দোকানদার। তিনি উক্ত দোকানে শাড়ি, থ্রিপিসসহ আরও নানা ধরনের কাপড় বিক্রয় হয়। তার কাজে সাহায্য করার জন্য কয়েকজন কর্মচারী রয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে কাপড় কিনে এনে বিক্রয় করেন, যা সংগঠনকে নির্দেশ করে।সুতরাং রহমত আলীকে উৎপাদন প্রক্রিয়ার সংগঠন উপকরণ হিসেবে বিবেচনা করা যায়।

উত্তর

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সদল রাখেন। উদ্যোক্তা কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করেন। আর পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে।উদ্দীপকের রহমত আলী কাপড় বিক্রয় করে শুধু নিজেই লাভবান হচ্ছে না, বরং যারা সেই কাপড় ব্যবহার করছে তারাও লাভবান হচ্ছেন। তাছাড়া কাপড় বিক্রয়ের সাথে সংশিষ্ট বিভিন্ন দ্রব্য ও পরিবহণের মালিকরাও লাভবান হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার দোকানে চারজন শ্রমিকের কর্মসংস্থান ঘটেছে, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া তার দেখাদেখি অনেকে দোকান গড়ে তুলেছে, যা আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রহমত আলীর কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।
SSCঅর্থনীতিDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।