শেয়ারFacebookWhatsApp

প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের দুটি পার্থক্য লেখ।

উত্তর: প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য হলো- ১. কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন, এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। কিন্তু অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন নিজের বাড়িতে ব্যবসায় প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। ২. কোনো উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতাদি, কাঁচামাল, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন-বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি প্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। অন্যদিকে, অপ্রকাশ্য ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন ব্যক্তিমালিকানাধীন ফার্মের ক্ষেত্রে মালিকের যেকোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হয়।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের দুটি পার্থক্য লেখ।

Dinajpur · 2024

উত্তর

উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন।

উত্তর

প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য হলো- ১. কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন, এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। কিন্তু অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন নিজের বাড়িতে ব্যবসায় প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। ২. কোনো উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতাদি, কাঁচামাল, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন-বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি প্রকাশ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। অন্যদিকে, অপ্রকাশ্য ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন ব্যক্তিমালিকানাধীন ফার্মের ক্ষেত্রে মালিকের যেকোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সূচি থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো- চিত্রে OX অক্ষে শ্রম উপকরণ ও OY অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে ১ হেক্টর জমিতে প্রথম একক শ্রম নিয়োগ করলে ২০ কুইন্টাল প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যার সমন্বয় বিন্দু A। 2 একক শ্রম নিয়োগ করলে ২৬ কুইন্টাল প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যার সমন্বয় বিন্দু B । ৩ ও ৪ একক শ্রম নিয়োগ করলে যথাক্রমে ১৪ ও ১২ কুইন্টাল প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। যাদের সমন্বয় বিন্দু C ও D। এখন A, B, C ও D বিন্দুসমূহ যোগ করে MP রেখা পাওয়া যায়, যা প্রান্তিক উৎপাদন রেখা।

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে স্থির কারিগরি জ্ঞানের মাধ্যমে উপকরণসমূহের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় মোট উৎপাদন। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। উদ্দীপকে উল্লিখিত ছকের আলোকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো-১. মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে। এক্ষেত্রে ২ একক শ্রম নিয়োগে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বেড়ে ২০ থেকে ৪৬ কুইন্টাল হলে প্রান্তিক উৎপাদন ২০ থেকে ২৬ কুইন্টাল হয়।২. মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে। এক্ষেত্রে ৩ ও ৪ একক শ্রম নিয়োগে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়ে যথাক্রমে ৬০ ও ৭২ কুইন্টাল হয় কিন্তু প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ১৪ ও ১২ কুইন্টাল হয়।৩. মোট উৎপাদন হ্রাস পেলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়।৪. মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। এ অবস্থায় MP রেখা ভূমি অক্ষের নিচে নেমে আসে।
SSCঅর্থনীতিDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের দুটি পার্থক্য লেখ। | Prosthuti