গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কীরূপ?
উত্তর: গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সুনির্দিষ্ট সম্পর্ক থাকে। যখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে, তখন গড় উৎপাদন বৃদ্ধি পায়। আর যখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে কম হয়, তখন গড় উৎপাদন হ্রাস পায়। প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন সমান হলে গড় উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে থাকে। সুতরাং, প্রান্তিক উৎপাদনের পরিবর্তন অনুযায়ী গড় উৎপাদন বৃদ্ধি বা হ্রাস পায়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কীরূপ?
উত্তর