উদ্দীপকের সাহায্যে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাহায্যে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ করে বিশ্লেষণ করা হলো- চিত্রে দেখা যায়, দ্রব্যের দাম যখন ২ টাকা তখন চাহিদার পরিমাণ ১৫ এবং জোগানের পরিমাণ ৫ একক। এক্ষেত্রে চাহিদা > জোগান হওয়ায় দ্রব্যটির দাম বাড়বে। অন্যদিকে, দ্রব্যটির দাম যখন ৬ টাকা তখন চাহিদার পরিমাণ ৫ এবং জোগানের পরিমাণ ১৫ একক। এক্ষেত্রে জোগান > চাহিদা হওয়ায় দ্রব্যটির দাম কমবে। কিন্তু দ্রব্যটির দাম যখন ৪ টাকা তখন চাহিদা ও জোগানের পরিমাণ ১০ একক, যা পরস্পর সমান। এক্ষেত্রে চাহিদা = জোগান এবং বাজার স্থিতিশীল হবে। যাকে বাজার ভারসাম্য বলে। চিত্রে বাজার চাহিদা ও জোগান রেখার ছেদ বিন্দু E হচ্ছে বাজার ভারসাম্য বিন্দু। অতএব, ভারসাম্য দাম ৪ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১০ একক।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের সাহায্যে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ করে বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর