অন্যান্য অবস্থা (উপকরণ দাম, প্রযুক্তি) পরিবর্তিত হলে জোগান বিধি ও জোগান রেখাটি কী পরিবর্তন হবে? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, অন্যান্য অবস্থা (উপকরণ দাম, প্রযুক্তি) পরিবর্তিত হলে জোগান বিধি ও জোগান রেখাটিও পরিবর্তন হবে। 'গ' এর চিত্রে দেখা যায়, জোগান রেখাটি বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। সাধারণত জোগান বিধির কারণে জোগান রেখাটি বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলে বিধিটি কার্যকর হয় না। যেসব ক্ষেত্রে জোগানবিধি কার্যকর হয় না সেসব ক্ষেত্রে জোগান রেখাটির পরিবর্তন ঘটে। বিষয়টি নিচের চিত্রে দেখানো হলো- চিত্রে ভূমি অক্ষে জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। SS প্রাথমিক জোগান রেখা। এখন উৎপাদন কাজে ব্যবহৃত উপক্রণের দাম বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বাড়ে। ফলে জোগান কমে। এ কারণে জোগান রেখা বাম দিকে স্থানান্তর হয়ে [গণিত] হয়। আবার উৎপাদন কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়ে। এর ফলে জোগান বাড়ে। জোগান বাড়ার কারণে নতুন জোগান রেখা [গণিত] হয়। সুতরাং বলা যায়, অন্যান্য অবস্থার (উপকরণ দাম, প্রযুক্তি) পরিবর্তন হলে জোগান রেখারও পরিবর্তন ঘটে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
অন্যান্য অবস্থা (উপকরণ দাম, প্রযুক্তি) পরিবর্তিত হলে জোগান বিধি ও জ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর