উল্লিখিত সূচিটি কোন বিধিকে নির্দেশ করে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সূচিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। নিচে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে আমের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। সূচিতে প্রাপ্ত তথ্যের আলোকে ১ম একক আম ভোগ করে ৪ টাকার প্রান্তিক উপযোগ লাভ করে, যা চিত্রের [গণিত] বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক আম ভোগ করে প্রান্তিক উপযোগ পায় যথাক্রমে ৩ টাকা, ২ টাকা, ১ টাকা, শূন্য (০) টাকা এবং – ১ টাকা। এক্ষেত্রে প্রাপ্ত নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে [গণিত] ও এখন প্রাপ্ত [গণিত] ও [গণিত] সমন্বয় বিন্দুসমূহ যোগ করে যে রেখা পাওয়া যায় তা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ [গণিত] রেখা। চিত্র থেকে প্রাপ্ত [গণিত] রেখার দিকে লক্ষ করলে দেখতে পাই, ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। ৫ম এককে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপর ভোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, যা মূলত অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সূচিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উল্লিখিত সূচিটি কোন বিধিকে নির্দেশ করে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর