কোন কোন অবস্থার প্রেক্ষিতে নীলার ক্ষেত্রে উক্ত বিধিটি কার্যকর হবে না বলে তুমি মনে কর? মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে নীলার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। তবে এ বিধিটির ব্যতিক্রম ঘটলে নীলার ক্ষেত্রে উক্ত বিধিটি কার্যকর হবে না বলে আমি মনে করি। এ বিধিটি যেসব অবস্থার প্রেক্ষিতে কার্যকর নয় সেসব নিচে আলোচনা করা হলো- ১. কোনো একটি বিশেষ দ্রব্য ভোগ করে ভোক্তা নেশাগ্রস্ত বা আবেগাপ্লুত হয়ে পড়লে সেক্ষেত্রে এ দ্রব্যের ভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে না; বরং বাড়ে। ২. আকাঙ্ক্ষার তুলনায় দ্রব্যের একক খুব ক্ষুদ্র বা অপরিপক্ক হলে এ 'বিধিটি কার্যকর হয় না। তৃষ্ণার্ত এক ব্যক্তিকে এক চামচ পানি দিলে দ্বিতীয় চামচ পানির উপযোগ তার কাছে আগের চেয়ে বেশি হতে পারে। ৩. দ্রব্যের এককগুলোর ভোগ বেশি সময়ের ব্যবধানে সম্পন্ন হলে এ বিধিটি কার্যকর হয় না। একটি আম খাওয়ার পর পরই দ্বিতীয় আম ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যায়। কিন্তু কিছু সময় পরে আম খাওয়ার আগ্রহ বাড়তে পারে। ৪. শখের দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহের জন্য প্রান্তিক উপযোগ কমে না। যেমন- ডাকটিকিট ও মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। ৫. কৃপণ ব্যক্তি যত বেশি টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ সঞ্চয় করে, তার কাছে সেসবের প্রান্তিক উপযোগ ক্রমশ বাড়ে। সুতরাং এক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। ৬. ভোক্তার আয় হঠাৎ বেশি পরিমাণে বাড়লে ভোগের ইচ্ছা বিশেষ করে বিলাস দ্রব্য ভোগের ইচ্ছা বাড়ে। সেক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না।সুতরাং দেখা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। বিধিটির ব্যতিক্রম ঘটলে নীলার ক্ষেত্রে উক্ত বিধিটি কার্যকর হবে না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
কোন কোন অবস্থার প্রেক্ষিতে নীলার ক্ষেত্রে উক্ত বিধিটি কার্যকর হবে ন…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর