সূচিতে যে বিধি প্রকাশ পেয়েছে তা রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রকাশ পেয়েছে। কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। ভোক্তার নিকট প্রান্তিক উপযোগ এভাবে ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এ বিধিটি চিত্রের মাধ্যমে দেখানো হলো- চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের সূচিতে দেখা যায়, ১ম একক দ্রব্য ভোগের মাধ্যমে প্রান্তিক উপযোগ পাওয়া যায় ২০ টাকার। যার সমন্বয় বিন্দু a। এখন দ্রব্য ভোগের পরিমাণ বাড়তে থাকলে অর্থাৎ ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক হলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ১৫, ১০, ৫, ০ (শূন্য) ও -৫ হয়। যাদের সমন্বয় বিন্দু b, c, d, e ও f। এখন a, b, c, d, e ও f বিন্দুসমূহ যোগ করে MU রেখা পাওয়া যায়। এ রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রকাশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
সূচিতে যে বিধি প্রকাশ পেয়েছে তা রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর