উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উদ্দীপকে উল্লিখিত সূচির বিধিটি কার্যকর হবে কি? মতামত দাও।
উত্তর: উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উদ্দীপকে উল্লিখিত সূচির জোগান বিধিটি কার্যকর হবে না।কোনো দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে আর দাম কমলে জোগানের পরিমাণ কমে। অর্থাৎ দাম ও জোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। দ্রব্যের দাম ও জোগানের পরিমাণের মধ্যকার এরূপ সমমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে জোগান বিধি বলে। উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণের দাম বাড়লে উৎপাদন কমে। এর ফলে বাজারে দ্রব্যের জোগান কমে। যেমন- উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ে। এ কারণে উৎপাদনের পরিমাণ কমে। ফলে জোগানের পরিমাণ কমে। উদাহরণস্বরূপ বলা যায়, পেট্রোলের। দাম বাড়লে বাস ভাড়া বাড়ে। এ কারণে বাসে ভ্রমণের চাহিদা কমে। আবার উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ে ফলে উৎপাদনের পরিমাণ কমে। অনেকক্ষেত্রে জোগান বিধির ব্যতিক্রম ঘটলে বিধিটি। কার্যকর হয় না। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লের জোগান বাড়ে না আবার দাম কমলেও জোগান কমে না। সুতরাং বলা যায়, উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে জোগান বিধি কার্যকর হয় না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উপকরণের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উদ্দীপকে উল্লিখিত সূচির বিধিটি…
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর