উদ্দীপকের সূচি থেকে একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করে ১ম ভোক্তার চাহিদা রেখার সাথে তুলনা কর।
উত্তর: উদ্দীপকের সূচি থেকে বাজার চাহিদা বের করে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো- চিত্রে ১ম ভোক্তার চাহিদা ও ২য় ভোক্তার চাহিদা যোগ করে বাজার চাহিদা রেখা DD [গণিত] অঙ্কন করা হয়েছে। ১০০, ২০০, ৩০০ ও ৪০০ টাকা দামে বাজার চাহিদা যথাক্রমে (৫০০ + ৪০০) = ৯০০, (৪০০ + ৩০০) = ৭০০, (৩০০ + ২০০) = ৫০০ এবং (২০০ + ১০০) = ৩০০ একক। চিত্রে [গণিত] রেখা হলো 'ক' ব্যক্তির চাহিদা রেখা এবং DD [গণিত] রেখা হলো বাজার চাহিদা রেখা। এ রেখা দুটিই চাহিদা রেখা হলেও এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ব্যক্তিগত চাহিদা রেখা তুলনামূলক বেশি খাড়া হয়; কিন্তু বাজার, চাহিদা রেখা তুলনামূলক কম খাড়া হয়। ব্যক্তিগত চাহিদা রেখা কেবলমাত্র একজন ব্যক্তির চাহিদার পরিমাণ নির্দেশ করে, অন্যদিকে বাজার চাহিদা রেখা বাজারে সব ভোক্তার চাহিদার সমষ্টিকে নির্দেশ করে। বাজার চাহিদা রেখা ও ব্যক্তিগত চাহিদা রেখা উভয়ই বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হলেও বাজার চাহিদার পরিমাণ বেশি হওয়ায় এ রেখাটি কম ঢালবিশিষ্ট হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের সূচি থেকে একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করে ১ম ভোক্তার চাহ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর