উদ্দীপকের আলোকে বাজার ভারসাম্য সূচি তৈরি করে ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতা-বিক্রেতার দর-কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়-ব্রিকয় হয়, যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান। যে দামে দ্রব্যটির চাহিদা ও যোগান সমান হয়, তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা-বেচা হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলে। উদ্দীপকের আলোকে বাজার ভারসাম্য সূচি তৈরি করে ব্যাখ্যা করা হলো - উপরের সারণি থেকে দেখা যায়, দ্রব্যের দাম যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ ৭ একক এবং যোগানের পরিমাণ ২ একক। এক্ষেত্রে চাহিদা > যোগান হওয়ায় দ্রব্যের দাম বাড়বে। দ্রব্যের দাম যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ ২ একক এবং যোগানের পরিমাণ ৭একক। এক্ষেত্রে চাহিদা < যোগান হওয়ায় দ্রব্যের দাম কমবে। কিন্তু দ্রব্যের দাম যখন ২০ টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ ৫ একক, যা পরস্পর সমান। এক্ষেত্রে চাহিদা = যোগান এবং বাজার স্থিতিশীল হবে, যাকে বাজার ভারসাম্য বলে। অতএব ভারসাম্য দাম ২০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৫ একক।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের আলোকে বাজার ভারসাম্য সূচি তৈরি করে ব্যাখ্যা কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর