উদ্দীপকে উল্লিখিত চিত্রের সাহায্যে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে DD চাহিদা রেখা দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। দাম ও চাহিদার পরিমাণের ভিত্তিতে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্যা করা হলো - উপরের সূচিতে দেখা যায়, দাম যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ ৭ একক। দাম বেড়ে যখন ২০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ৫ একক হয়। দাম আরও বেড়ে যখন ৩০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ২ একক হয়। সূচিতে দেখা যাচ্ছে, দামের সাথে চাহিদার পরিমাণের একটি বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলে। তাই বলা যায়, সূচিতে চাহিদা বিধি কার্যকর হয়েছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত চিত্রের সাহায্যে একটি চাহিদা সূচি তৈরি করে ব্যাখ্…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর