উদ্দীপকের আলোকে দাম ও চাহিদার সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে দাম ও চাহিদার সম্পর্ক বিপরীতমুখী।কোনো দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। ভোক্তার আয়, রুচি ও অভ্যাস, ক্রেতার সংখ্যা, বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এক্ষেত্রে দেখা যায়, দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এরূপ বিপরীত সম্পর্কই হলো চাহিদা বিধি।উদ্দীপকে [গণিত] দ্রব্যের দাম ১৬ টাকা হলে চাহিদার পরিমাণ ২ একক।দাম কমে ১২, ৮ ও ৪ টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে যথাক্রমে ৪, ৬ ও ৮ একক হয়। আবার বিপরীতভাবে দাম ৪ টাকা থেকে বেড়ে ১৬ টাকা হলে চাহিদার পরিমাণ কমে ৮ একক থেকে ২ একক হয়। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্রেতার আয়, রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদি অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম চাহিদাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এক্ষেত্রে দ্রব্যের দাম যে দিকে পরিবর্তিত হয় চাহিদা তার বিপরীত দিকে পরিবর্তিত হয়। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। আবার দাম কমলে চাহিদার পরিমাণ কমে।সুতরাং বলা যায়, উদ্দীপকের সূচিতে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের আলোকে দাম ও চাহিদার সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর