উদ্দীপকে যে বিধিটি প্রকাশ পেয়েছে তার নাম উল্লেখপূর্বক সূচির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চাহিদা বিধি প্রকাশ পেয়েছে।যে বিধির মাধ্যমে দাম ও চাহিদার মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এটিই চাহিদা বিধি। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তবে অন্যান্য কিছু বিষয় আছে, যা চাহিদাকে প্রভাবিত করতে পারে। যেমন- ক্রেতার আয়, রুচি, অভ্যাস, সংখ্যা ইত্যাদি।উদ্দীপকের সূচিতে দেখা যায়, দ্রব্যের দাম যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ ৪ একক। কিন্তু দ্রব্যের দাম হ্রাস পেয়ে ৮, ৬, ৪ টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬, ৮ ও ১০ একক হয় অর্থাৎ দ্রব্যের দাম যখন হ্রাস পায় তখন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। আবার দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ হ্রাস পায়। এক্ষেত্রে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ পায়। যা চাহিদা বিধিকে প্রকাশ করা হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে যে বিধিটি প্রকাশ পেয়েছে তার নাম উল্লেখপূর্বক সূচির আলোকে ব…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর