উদ্দীপকে বাজারে দাম কমতে থাকলে জহির মিয়ার পেঁয়াজের যোগানে কি পরিবর্তন হবে? যোগান রেখার প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাজারে দাম কমতে থাকলে জহির মিয়ার পেঁয়াজের যোগান কমে যাবে। যোগান রেখার প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা হলো - যোগান বিধি অনুযায়ী দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক রয়েছে।অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে (উপকরণ দাম ও যোগান স্থির, স্বাভাবিক সময় বিবেচিত) দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম ও যোগানের মধ্যে এ সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। উপরের চিত্রে লক্ষ করা যায়, দাম বেড়ে যখন ৩০, ৩৫ ও ৪০ টাকা হয় তখন যোগানের পরিমাণ বেড়ে যথাক্রমে ১০, ১৫ ও ২০ কুইন্টাল হয। যা SS যোগান রেখা বরাবর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সমন্বয় বিন্দুগুলো a, b ও cতে বৃদ্ধি পেয়েছে। আবার যখন দাম কমে ৪০, ৩৫ ও ৩০ টাকা হয় তখন যোগানের পরিমাণ কমে যথাক্রমে ২০, ১৫ ও ১০ কুইন্টাল। যা যোগান রেখা বরাবর উপর দিক থেকে নিচের দিকে নামছে। অর্থাৎ সমন্বয় বিন্দুগুলো c, b ও a তে কমেছে। সুতরাং বলা যায়, বাজারে দাম কমতে থাকলে জহির মিয়ার পেঁয়াজের যোগান কমে যাবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে বাজারে দাম কমতে থাকলে জহির মিয়ার পেঁয়াজের যোগানে কি পরিবর্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর