উদ্দীপকের আলোকে দাম ও চাহিদার পরিমাপের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। চাহিদা বিধি অনুযায়ী দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। উদ্দীপকের সূচিতে দেখা যায়, দাম যখন ৮ টাকা তখন চাহিদার পরিমাণ ৬ একক। দাম কমে যখন ৬ টাকা তখন চাহিদার পরিমাণ বেড়ে ১২ একক হয়। দাম কমে যখন ৪ টাকা তখন চাহিদার পরিমাণ আরও বেড়ে ১৬ একক হয়। এক্ষেত্রে দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়ছে। আবার বিপরীতভাবে দাম ৪, ৬ ও ৮ টাকা হলে চাহিদার পরিমাণ কমে যথাক্রমে ১৬, ১২ ও ৬ একক হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ কমছে। অতএব বলা যায়, প্রদত্ত সূচিতে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের আলোকে দাম ও চাহিদার পরিমাপের সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর