উদ্দীপকের সূচি অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করছে।
সাধারণত কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ভোক্তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে, প্রান্তিক উপযোগ এভাবে ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়।
উদ্দীপকের সূচিতে দেখা যাচ্ছে, ১ম কমলা থেকে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ৪ টাকা। ২য় কমলার ক্ষেত্রে মোট উপযোগ ৭টাকা কিন্তু প্রান্তিক উপযোগ ৩ টাকা। এভাবে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক থেকে প্রাপ্ত মোট উপযোগ যথাক্রমে ৯, ১০, ১০ ও ৯ টাকা। কিন্তু প্রান্তিক উপযোগ হয় যথাক্রমে ১, ০ ও ১ টাকা। অর্থাৎ একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। সুতরাং ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমতে থাকে। ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ায় এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।