শেয়ারFacebookWhatsApp

ভোক্তা কে?

উত্তর: অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্যসব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকেই ভোক্তা বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

ভোক্তা কে?

উদ্দীপক

নিচে চাহিদা সূচি ও জোগান সূচির একটি সারণি দেওয়া হলো-

Dhaka · 2024

উত্তর

অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্যসব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকেই ভোক্তা বলে।

উত্তর

মানুষের অভাব অসীম, কিন্তু একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম। কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন তার কাছে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। অর্থাৎ দ্রব্য ভোগ বাড়ানোর সাথে সাথে প্রান্তিক উপযোগও হ্রাস পেতে থাকে। তাই প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয়।

উত্তর

উদ্দীপকের আলোকে জোগান রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন ২ টাকা তখন জোগানের পরিমাণ ৫ একক। যার সমন্বয় বিন্দু । দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে ৪ ও ৬ টাকা হলে জোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১০ ও ১৫ একক হয়। যাদের সমন্বয় বিন্দু ৮ ওc। এখন a, b ও বিন্দু যোগ করে SS রেখা পাওয়া যায়। উক্ত SS রেখাই প্রদত্ত সূচি থেকে অঙ্কিত জোগান রেখা।

উত্তর

উদ্দীপকের সাহায্যে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ করে বিশ্লেষণ করা হলো- চিত্রে দেখা যায়, দ্রব্যের দাম যখন ২ টাকা তখন চাহিদার পরিমাণ ১৫ এবং জোগানের পরিমাণ ৫ একক। এক্ষেত্রে চাহিদা > জোগান হওয়ায় দ্রব্যটির দাম বাড়বে। অন্যদিকে, দ্রব্যটির দাম যখন ৬ টাকা তখন চাহিদার পরিমাণ ৫ এবং জোগানের পরিমাণ ১৫ একক। এক্ষেত্রে জোগান > চাহিদা হওয়ায় দ্রব্যটির দাম কমবে। কিন্তু দ্রব্যটির দাম যখন ৪ টাকা তখন চাহিদা ও জোগানের পরিমাণ ১০ একক, যা পরস্পর সমান। এক্ষেত্রে চাহিদা = জোগান এবং বাজার স্থিতিশীল হবে। যাকে বাজার ভারসাম্য বলে। চিত্রে বাজার চাহিদা ও জোগান রেখার ছেদ বিন্দু E হচ্ছে বাজার ভারসাম্য বিন্দু। অতএব, ভারসাম্য দাম ৪ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১০ একক।
SSCঅর্থনীতিDhaka 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।