শেয়ারFacebookWhatsApp

ভোগ কাকে বলে?

উত্তর: কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

ভোগ কাকে বলে?

উদ্দীপক

নীলার আম কেনার সূচিটি নিম্নরূপ:

Mymensingh · 2025

উত্তর

কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে।

উত্তর

দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশক বিধিকে চাহিদা বিধি বলা হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ করে। আর দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাই চাহিদা বিধি।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত সূচিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। নিচে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে আমের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। সূচিতে প্রাপ্ত তথ্যের আলোকে ১ম একক আম ভোগ করে ৪ টাকার প্রান্তিক উপযোগ লাভ করে, যা চিত্রের aa বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক আম ভোগ করে প্রান্তিক উপযোগ পায় যথাক্রমে ৩ টাকা, ২ টাকা, ১ টাকা, শূন্য (০) টাকা এবং – ১ টাকা। এক্ষেত্রে প্রাপ্ত নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে b,c,d,eb, c, d, e ও এখন প্রাপ্ত a,b,c,d,ea, b, c, d, eff সমন্বয় বিন্দুসমূহ যোগ করে যে রেখা পাওয়া যায় তা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ (MU)(MU) রেখা। চিত্র থেকে প্রাপ্ত MUMU রেখার দিকে লক্ষ করলে দেখতে পাই, ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। ৫ম এককে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপর ভোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, যা মূলত অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সূচিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে নীলার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। তবে এ বিধিটির ব্যতিক্রম ঘটলে নীলার ক্ষেত্রে উক্ত বিধিটি কার্যকর হবে না বলে আমি মনে করি। এ বিধিটি যেসব অবস্থার প্রেক্ষিতে কার্যকর নয় সেসব নিচে আলোচনা করা হলো- ১. কোনো একটি বিশেষ দ্রব্য ভোগ করে ভোক্তা নেশাগ্রস্ত বা আবেগাপ্লুত হয়ে পড়লে সেক্ষেত্রে এ দ্রব্যের ভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে না; বরং বাড়ে। ২. আকাঙ্ক্ষার তুলনায় দ্রব্যের একক খুব ক্ষুদ্র বা অপরিপক্ক হলে এ 'বিধিটি কার্যকর হয় না। তৃষ্ণার্ত এক ব্যক্তিকে এক চামচ পানি দিলে দ্বিতীয় চামচ পানির উপযোগ তার কাছে আগের চেয়ে বেশি হতে পারে। ৩. দ্রব্যের এককগুলোর ভোগ বেশি সময়ের ব্যবধানে সম্পন্ন হলে এ বিধিটি কার্যকর হয় না। একটি আম খাওয়ার পর পরই দ্বিতীয় আম ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যায়। কিন্তু কিছু সময় পরে আম খাওয়ার আগ্রহ বাড়তে পারে। ৪. শখের দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহের জন্য প্রান্তিক উপযোগ কমে না। যেমন- ডাকটিকিট ও মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। ৫. কৃপণ ব্যক্তি যত বেশি টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ সঞ্চয় করে, তার কাছে সেসবের প্রান্তিক উপযোগ ক্রমশ বাড়ে। সুতরাং এক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। ৬. ভোক্তার আয় হঠাৎ বেশি পরিমাণে বাড়লে ভোগের ইচ্ছা বিশেষ করে বিলাস দ্রব্য ভোগের ইচ্ছা বাড়ে। সেক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না।সুতরাং দেখা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। বিধিটির ব্যতিক্রম ঘটলে নীলার ক্ষেত্রে উক্ত বিধিটি কার্যকর হবে না।
SSCঅর্থনীতিMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।