শেয়ারFacebookWhatsApp

জোগান কাকে বলে?

উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দামে বিক্রেতা যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের জোগান বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

জোগান কাকে বলে?

উদ্দীপক

নিচের সূচিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও;

Dinajpur · 2025

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দামে বিক্রেতা যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের জোগান বলে।

উত্তর

দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশক বিধিকে চাহিদা বিধি বলা হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ করে। আর দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাই চাহিদা বিধি।

উত্তর

উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে তা ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে কমলার একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। প্রথম একক কমলা গ্রহণে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৩ টাকা, যা চিত্রে এ বিন্দু দিয়ে চিহ্নিত। এরপর দ্বিতীয় একক কমলা গ্রহণে প্রাপ্ত উপযোগ কমে ২ টাকা হয়, যা bb বিন্দুতে নির্দেশিত। তৃতীয় একক কমলা গ্রহণে প্রাপ্ত প্রান্তিক উপযোগ আরও কমে ১ টাকা হয়, যা cc বিন্দুতে নির্দেশিত এবং চতুর্থ একক গ্রহণে তা শূন্যে পৌঁছায়, যা dd বিন্দুতে নির্দেশিত হয়। পঞ্চম একক গ্রহণে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে – ১ হয়, যার নির্দেশক বিন্দু ee । এখন a,b,c,da, b, c, d এবং ee বিন্দুগুলো একত্রে যোগ করে প্রান্তিক উপযোগ রেখা MUMU অঙ্কিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সূচিতে দেখা যায়, ভোক্তা ৫ম একক ভোগ করলে মোট উপযোগ কমে যাবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। তাই ভোক্তা কমলার ৫ম একক ভোগ করবে না। অর্থনীতিতে একজন ভোক্তার প্রধান লক্ষ্য হলো সর্বোচ্চ উপযোগ বা সন্তুষ্টি অর্জন করা। সূচিতে দেখা যায়, পঞ্চম এককে কমলার প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ অতিরিক্ত একটি একক ভোগের ফলে মোট উপযোগ কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হওয়া মানে ভোগের সেই অতিরিক্ত এককটি ভোগকারীকে আরও কম উপযোগ প্রদান করছে, যা মোট উপযোগের ক্ষতি সাধন করে। তাই কোনো যৌক্তিক ভোক্তা কখনই এমন একক ভোগ করবে না, যা-তার মোট উপযোগ বা সন্তুষ্টিকে হ্রাস করে। বরং সে সেই পর্যায় পর্যন্ত ভোগ করবে যেখানে প্রান্তিক উপযোগ শূন্য বা ধনাত্মক থাকবে, যাতে সর্বোচ্চ উপকার নিশ্চিত হয়। সুতরাং, ৫ম একক ভোগ করা ভোক্তার জন্য যুক্তিসংগত নয়, কারণ এটি তার মোট উপযোগ কমিয়ে দেয়।
SSCঅর্থনীতিDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।