শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে (?) চিহ্নিত স্থানগুলো পূরণ কর।

উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানগুলো পূরণ করা হলো- আমরা জানি, প্রথম এককের প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ পরস্পর সমান, তাই প্রথম মোট উপযোগ হবে ২৮। এখন দ্বিতীয় এককের মোট উপযোগ ৪৯, তাই প্রান্তিক উপযোগ হবে ৪৯ – ২৮ = ২১। তারপর যেহেতু তৃতীয় এককের প্রান্তিক উপযোগ দেওয়া আছে ১৪, তাই তৃতীয় এককের মোট উপযোগ হবে ৪৯ + ১৪ = ৬৩। এখন চতুর্থ এককের মোট উপযোগ ৭০, তাই প্রান্তিক উপযোগ হবে ৭০ - ৬৩ = ৭। যেহেতু ৫ম এককের প্রান্তিক উপযোগ দেওয়া আছে ০, তাই ৫ম এককের মোট উপযোগ হবে ৭০ + ০ = ৭০। আবার যেহেতু ৬ষ্ঠ এককের প্রান্তিক উপযোগ দেওয়া আছে – ৭, তাই ষষ্ঠ এককের মোট উপযোগ হবে ৭০+ (-৭) = ৬৩।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

উদ্দীপকে (?) চিহ্নিত স্থানগুলো পূরণ কর।

Dhaka · 2025

উত্তর

কোনো দ্রব্য বা সেবার দ্বারা মানুষের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে।

উত্তর

দাম ও জোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকার কারণে জোগান রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে জোগান বাড়ে এবং দাম কমলে জোগান কমে। অর্থাৎ দাম ও জোগানের পরিমাণের মধ্যকার সম্পর্ক সমমুখী। দাম ও জোগানের মধ্যে এরূপ সমমুখী সম্পর্ক থাকার কারণে এই দাম ও জোগানের পরিমাণ নিয়ে গঠিত জোগান রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানগুলো পূরণ করা হলো- আমরা জানি, প্রথম এককের প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ পরস্পর সমান, তাই প্রথম মোট উপযোগ হবে ২৮। এখন দ্বিতীয় এককের মোট উপযোগ ৪৯, তাই প্রান্তিক উপযোগ হবে ৪৯ – ২৮ = ২১। তারপর যেহেতু তৃতীয় এককের প্রান্তিক উপযোগ দেওয়া আছে ১৪, তাই তৃতীয় এককের মোট উপযোগ হবে ৪৯ + ১৪ = ৬৩। এখন চতুর্থ এককের মোট উপযোগ ৭০, তাই প্রান্তিক উপযোগ হবে ৭০ - ৬৩ = ৭। যেহেতু ৫ম এককের প্রান্তিক উপযোগ দেওয়া আছে ০, তাই ৫ম এককের মোট উপযোগ হবে ৭০ + ০ = ৭০। আবার যেহেতু ৬ষ্ঠ এককের প্রান্তিক উপযোগ দেওয়া আছে – ৭, তাই ষষ্ঠ এককের মোট উপযোগ হবে ৭০+ (-৭) = ৬৩।

উত্তর

উদ্দীপকের ছকে প্রান্তিক উপযোগের মানগুলো অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে। এ বিধিটি কতিপয় শর্তের ওপর নির্ভরশীল। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো ব্যক্তি একটি দ্রব্যের যত বেশি পরিমাণ ভোগ করে, তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ হ্রাসের এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। উদ্দীপকে দেখা যায়, ভোগের পরিমাণ যত বেশি হয় প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমাগত কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ এভাবে কমে যাওয়ার নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো- ১. ভোক্তা হবে স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন। ২. ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে। ৩. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। ৪. দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। ৫. নির্দিষ্ট সময় বিবেচ্য। এ শর্তগুলো পালিত হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।