উদ্দীপকের চিত্রটি অর্থনীতির কোন ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত চিত্রটি অর্থনীতির ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। বাজারের একটি সাধারণ দৃশ্য হলো ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করা। ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে। আবার বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করতে। ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি বিক্রয় হয় যেখানে চাহিদা ও জোগান পরস্পর সমান। চাহিদা ও জোগানের ভারসাম্য বিন্দুতে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে এটি নির্ধারিত হয়ে থাকে। উদ্দীপকের চিত্র অনুযায়ী, দাম বাড়লে চাহিদা কমে ও জোগান বাড়ে এবং দাম কমলে চাহিদা বাড়ে ও জোগান কমে। চাহিদা ও জোগানের এরূপ বিপরীতমুখী সম্পর্কের মধ্যে চিত্রের [গণিত] বিন্দুতে এসে চাহিদা ও জোগান [গণিত] ও [গণিত] রেখা পরস্পর পরস্পরকে ছেদ করে। যেখানে দাম নির্ধারিত হয় [গণিত] এবং পরিমাণ নির্ধারিত হয় [গণিত] । এসময় চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য হয় এবং দাম নির্ধারিত হয়। অতএব বলা যায়, উল্লিখিত চিত্রটি অর্থনীতির ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের চিত্রটি অর্থনীতির কোন ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর