দাম স্থির থেকে ক্রেতার আয় বৃদ্ধি পেলে উক্ত রেখার কী ধরনের পরিবর্তন হবে? তোমার মতামত দাও।
উত্তর: দাম স্থির থেকে ক্রেতার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানদিকে স্থান পরিবর্তন করবে। দাম স্থির থেকে ক্রেতার আয়, রুচি, অভ্যাস, অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি পরিবর্তনের ফলে চাহিদা বাড়তে বা কমতে পারে। এক্ষেত্রে ক্রেতার আয় বৃদ্ধি পেলে দামের কোনো পরিবর্তন না ঘটলেও ক্রেতার চাহিদা বাড়বে। উদ্দীপকে চাহিদা সূচিতে বিভিন্ন দামে ক্রেতার চাহিদা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে দাম স্থির থেকে ক্রেতার আয় বাড়লে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তর হবে। ফলে ক্রেতার চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। [গণিত] হলো দাম এবং [গণিত] হলো চাহিদার পরিমাণ। আর [গণিত] হলো প্রাথমিক চাহিদা রেখা। এক্ষেত্রে দাম স্থির থেকে ক্রেতার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ বাড়বে। অর্থাৎ ক্রেতা আগের দামে আরও বেশি পরিমাণ দ্রব্য কিনতে চাইবে। ফলে চাহিদা সূচিতে স্থির দামে চাহিদার পরিমাণ বাড়বে। এখন দাম স্থির থাকা অবস্থায় ক্রেতার আয় বৃদ্ধি পেলে, তার চাহিদা বেড়ে [গণিত] হবে। সেক্ষেত্রে নতুন চাহিদা রেখা হবে [গণিত] । সুতরাং বলা যায়, দাম স্থির থেকে কেতার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হবে ।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দাম স্থির থেকে ক্রেতার আয় বৃদ্ধি পেলে উক্ত রেখার কী ধরনের পরিবর্তন …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর