উদ্দীপকের ছকে “প্রান্তিক উপযোগের মানগুলো অর্থনীতির যে বিধিকে নির্দেশ করে তা কতিপয় শর্তের ওপর নির্ভরশীল।"-মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছকে প্রান্তিক উপযোগের মানগুলো অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে। এ বিধিটি কতিপয় শর্তের ওপর নির্ভরশীল। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো ব্যক্তি একটি দ্রব্যের যত বেশি পরিমাণ ভোগ করে, তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ হ্রাসের এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। উদ্দীপকে দেখা যায়, ভোগের পরিমাণ যত বেশি হয় প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমাগত কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ এভাবে কমে যাওয়ার নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো- ১. ভোক্তা হবে স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন। ২. ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে। ৩. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। ৪. দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। ৫. নির্দিষ্ট সময় বিবেচ্য। এ শর্তগুলো পালিত হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের ছকে “প্রান্তিক উপযোগের মানগুলো অর্থনীতির যে বিধিকে নির্দে…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর