উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো- চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। সূচির আলোকে দাম ও চাহিদার পরিমাণের সংমিশ্রণ বিন্দুসমূহ যোগ করে চাহিদা রেখা DD এবং দাম ও জোগানের পরিমাণের সংমিশ্রণ বিন্দু যোগ করে জোগান রেখা SS অঙ্কন করা হয়েছে। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী চাহিদা ও জোগানের সমত্যস্থলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। অর্থাৎ চাহিদা ও জোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদ বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে। চিত্রে চাহিদা ও জোগান রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় E হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু E অনুসারে ভারসাম্য দাম ২০০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৪০ একক। এভাবে চাহিদা ও জোগানের সমতাস্থলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ চিত্রের সাহায্যে বিশ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর