শেয়ারFacebookWhatsApp

নার্সারি পুকুর কী?

উত্তর: যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় সেই পুকুরই হলো নার্সারি পুকুর।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

নার্সারি পুকুর কী?

উদ্দীপক

রহমান সাহেব তার জমিতে বীজ আলু চাষের সিদ্ধান্ত নিলেন। তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা তাকে বীজ আলু উৎপাদনের পদ্ধতি সম্পর্কে জানালেন। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে রহমান সাহেব বেশ সফলতা পেলেন। তার সফলতা দেখে গ্রামের অনেক চাষী বীজ আলু উৎপাদনে অনুপ্রাণিত হলো।

Jessore · 2025

উত্তর

যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় সেই পুকুরই হলো নার্সারি পুকুর।

উত্তর

বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু কিছু অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যাবে। এই অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলাই হলো রোগিং। বীজের বিশুদ্ধতা অর্জনের জন্য তিন পর্যায়ে রোগিং করা হয়- ১. ফুল আসার আগে, ২. ফুল আসার সময় ও ৩. পরিপক্ব পর্যায়ে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ফসলটি হলো বীজ আলু। নিচে বীজ আলু উৎপাদনে জমি নির্বাচন ও তৈরি এবং বীজ প্রস্তুতি পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-জমি নির্বাচন ও তৈরি: বীজ আলুর ভালো ফলন পাওয়ার জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। নির্বাচিত জমি অন্যান্য ফসল যেমন- মরিচ, টমেটো, তামাক ইত্যাদি সোলানেসি গোত্রভুক্ত ক্ষেত থেকে অন্তত ৩০ মিটার দূরে থাকতে হয়। ৫ – ৬টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা করে আগাছা মুক্ত করতে হবে। চাষ অন্তত ১৫ সেমি গভীর হতে হবে। মাটি বেশি শুকনো হলে প্লাবন সেচ দিয়ে মাটিতে 'জো' আসার পর আলু লাগাতে হবে।বীজ প্রস্তুতি: বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আস্ত আলু বপন করা ভালো, কারণ আস্ত বীজ রোপণের পর এগুলোর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম। আলু কেটে লাগালে প্রতি কর্তিত অংশে অন্তত ২টি চোখ অবশ্যই রাখতে হবে। আলু কাটার সময় বারবার সাবান পানি দ্বারা ছুরি বা বটি পরিষ্কার করা উচিত যাতে রোগ জীবাণু এক বীজ থেকে অন্য বীজে না ছড়ায়। বীজ আলু আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটতে হবে।

উত্তর

উদ্দীপকে রহমান সাহেব বীজ উৎপাদন করেন। নিচে তার উদ্যোগটি যথাযথ মূল্যায়ন করা হলো-বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের খাদ্য উৎপাদনে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। তবে আলুর উৎপাদন অনেকাংশে নির্ভর করে ভালো মানের বীজের উপর। কিন্তু দেশে মানসম্মত বীজ আলুর অভাব রয়েছে। এ প্রেক্ষাপটে রহমান সাহেবের বীজ আলু উৎপাদনের উদ্যোগটি সময়োপযোগী ও প্রশসংনীয়।রহমান একজন সচেতন ও উদ্যমী কৃষক। তিনি বুঝতে পেরেছেন ভালো ফলনের জন্য রোগমুক্ত ও উন্নত জাতের বীজ ব্যবহার করা প্রয়োজন। তাই তিনি নিজে থেকেই কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সঠিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদন শুরু করেন। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি কেবল নিজেরাই নয়, আশেপাশের কৃষকদের জন্যও একটি উদাহরণ স্থাপন করেছেন। মানসম্মত বীজ আলু স্থানীয়ভাবে উৎপাদন হলে কৃষকরা সহজেই বীজ সংগ্রহ করতে পারবেন, যা পরিবহন খরচ হ্রাসের পাশাপাশি ফলন বৃদ্ধিতেও সহায়ক হবে। এতে স্থানীয় অর্থনীতি উন্নত হবে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।সর্বোপরি, রহমান সাহেবের বীজ আলু উৎপাদনের উদ্যোগ একটি সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। যা দেশের কৃষি উন্নয়নের পথে একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
SSCকৃষিশিক্ষাJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।