শেয়ারFacebookWhatsApp

কৃষিতাত্ত্বিক বীজ কী?

উত্তর: কৃষিতাত্ত্বিক বীজ হলো উদ্ভিদের যেকোনো অংশ (যেমন- মূল, পাতা, কুঁড়ি, কাণ্ড ও শাখা) যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে। যেমন- আমের কলম, আলুর কন্দ, কাঁকরোলের মূল প্রভৃতি।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

কৃষিতাত্ত্বিক বীজ কী?

উদ্দীপক

আবদুর রহিম মিয়া একজন প্রশিক্ষিত চাষি। বর্তমানে সার, বীজ, পশু-পাখি ও মৎস্য খাদ্যের মূল্য অধিক। তাই তিনি প্রশিক্ষণ কাজে লাগিয়ে ধানের বীজ উৎপাদন, পশু খাদ্য সংরক্ষণে সাইলেজ পদ্ধতি এবং জৈব সার ব্যবহার করে অধিক লাভবান হয়ে এলাকায় চমক সৃষ্টি করেন।

Sylhet · 2025

উত্তর

কৃষিতাত্ত্বিক বীজ হলো উদ্ভিদের যেকোনো অংশ (যেমন- মূল, পাতা, কুঁড়ি, কাণ্ড ও শাখা) যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে। যেমন- আমের কলম, আলুর কন্দ, কাঁকরোলের মূল প্রভৃতি।

উত্তর

জৈব সারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- মাটির উর্বরতা বৃদ্ধি করে। জৈব সার মাটিতে পচনশীল জৈব পদার্থ যোগ করে, যা মাটির ভেতর জীবাণু ও পুষ্টির পরিমাণ বাড়ায়। এতে মাটি ঝুরঝুরে হয়, পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছ সহজে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে। ফলে মাটির উর্বরতা উন্নত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বীজটি হলো ধান বীজ। নিচে ধান বীজ উৎপাদনের ধাপগুলো বর্ণনা করা হলো-বীজ নির্বাচন: বীজ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী ধান জাত নির্বাচন করতে হবে।বীজ শোধন : পোকামাকড়, ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করার জন্য বীজকে শোধন করা প্রয়োজন। সাধারণত ৫% ট্রাইসাইক্লোনাজল বা ১% সেডোফেক্স ব্যবহার করে বীজ শোধন করা হয়।বীজ তোলার সময় নির্বাচন: বীজ তোলার জন্য ধান গাছ পূর্ণরূপেপাকার আগেই (বিশেষত ৮০ - ৯০% পরিপক্ক) ধান গাছ থেকে বীজ সংগ্রহ করা উচিত। যাতে বীজের গুণগতমান ভালো থাকে এবং অধিক উৎপাদনশীল হয়।বীজ সংগ্রহ ও শুকানো: ধান গাছ থেকে বীজ সংগ্রহের পর সেগুলো পরিষ্কার করে সরাসরি রোদে ৪ – ৫ দিন শুকাতে হবে। বীজ পরিষ্কার ও বাছাই: বীজ সংগ্রহের পর ক্ষতিগ্রস্ত বা দুর্বল বীজগুলো বাছাই করতে হবে। বীজ সংরক্ষণ: বীজ সংরক্ষণে বিশেষ যত্ন নিতে হবে। আর্দ্রতা কম, ঠাণ্ডা এবং ভালোভাবে বায়ু চলাচল করার জায়গায় বীজ সংরক্ষণ করা উচিত। এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে ধান বীজের উৎপাদনশীলতা এবং গুণগতমান উন্নত হবে যা পরবর্তীতে ভালো ফলন দেয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পশুখাদ্য সংরক্ষণ পদ্ধতিটি হলো সাইলেজ তৈরি। সারাবছর সবুজ ঘাসের অপর্যাপ্ততা রোধে সাইলেজের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশির ভাগ কৃষি শস্যের উপজাত। আবার ঘাসও গবাদিপশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাদ্য। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হওয়ায় তা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। আবার শীতকালেও অতিরিক্ত শিম গোত্রীয় ঘাস উৎপাদন হয়। তাই এ অতিরিক্ত ঘাস সংরক্ষণের প্রয়োজন। যখন 'ঘাসের অভাব হয় তখন এ সংরক্ষিত ঘাস গবাদি পশুকে সরবরাহ করা হয়। যেহেতু আমাদের বাংলাদেশের জলবায়ু সারা বছর ঘাস উৎপাদনের জন্য সুবিধাজনক নয়। তাই এই সাইলেজ আমাদের দেশের জলবায়ুর প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর সাইলেজ উৎপাদনের মাধ্যমে আমরা সারা বছর গবাদিপশুর ঘাসের চাহিদা পূরণ করতে পারব এবং গবাদিপশুর পুষ্টি চাহিদা মিটাতে পারব।সুতরাং, গবাদিপশুর খাদ্য ও পুষ্টি চাহিদা মিটানোর স্বার্থে সারাবছর সবুজ ঘাসের অপর্যাপ্ততা রোধে সাইলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSCকৃষিশিক্ষাSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।