পুকুরে মাছের আশানুরূপ বৃদ্ধির জন্য পানির ভৌত গুণাগুণ অত্যাবশ্যক- ব্যাখ্যা কর।
উত্তর: পুকুরে মাছের আশানুরূপ বৃদ্ধির জন্য পানির ভৌত গুণাগুণ অত্যাবশ্যক। তার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো- ১. গভীরতা: পুকুরের অধিক গভীরে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয় না। সেখানে অক্সিজেনেরও অভাব হতে পারে। আবার পুকুর অগভীর হলে গ্রীষ্মকালে পানি অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে মাছ রোগাক্রান্ত হয় এবং উৎপাদন হ্রাস পায়। এজন্য পুকুরের পানির গভীরতা ০.৭৫-২ মিটার হওয়া সুবিধাজনক। ২. তাপমাত্রা: মাছের বৃদ্ধি তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রা কম থাকার কারণে শীতকালে মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেয়। ফলে মাছের বৃদ্ধি কমে যায়। ৩. ঘোলাত্ব: পুকুরে কাদার পরিমাণ বেশি হয়ে গেলে পানি ঘোলা হয়ে যায়। ফলে পুকুরের পানিতে সূর্যালোক প্রবেশ বাধাগ্রস্ত হয়। এজন্য মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। তাই পুকুরের তলার কাদার পুরুত্ব ২০-২৫ সেমি এর বেশি হওয়া ঠিক নয়। ৪. সূর্যালোক: পুকুরে সূর্যালোক বেশ পড়লে সালোকসংশ্লেষণ ভালো হয়। ফলে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয় এবং মাছের বৃদ্ধি ত্বরান্তি হয়। এজন্য পুকুরটি খোলামেলা স্থানে হওয়া উচিত এবং পাড়ে কোনো বড় গাছপালা না থাকলে ভালো হয়। তাই, পুকুরে মাছ চাষের ক্ষেত্রে উল্লিখিত ভৌত গুণাগুণগুলো ঠিক রাখা অত্যাবশ্যক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
পুকুরে মাছের আশানুরূপ বৃদ্ধির জন্য পানির ভৌত গুণাগুণ অত্যাবশ্যক- ব্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর