আদর্শ পুকুরের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: যে পুকুরে মাছ চাষের জন্য সব ধরনের অনুকূল পরিবেশ থাকে তাকে আদর্শ পুকুর বলে। একটি আদর্শ পুকুরের যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তা হলো- ১. পুকুরের মাটি দোআঁশ ও পলি দোআঁশ বা এঁটেল-দোআঁশ হবে। ২. পুকুরের পানির গভীরতা ০.৭৫-২ মিটার সুবিধাজনক। ৩. সারা বছর পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। ৪. পুকুরের আয়তন ২০-২৫ শতক হলে ভালো হয়। ৫. পুকুরের পাড় ১:২ হলে সবচেয়ে ভালো।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আদর্শ পুকুরের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর