শেয়ারFacebookWhatsApp

অ্যালজি কী?

উত্তর: অ্যালজি হলো এককোষী বা বহুকোষী উদ্ভিদ যা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

অ্যালজি কী?

উদ্দীপক

সুমন তার ৩০ শতকের পুকুর মাছ চাষের উদ্দেশ্যে নতুনভাবে খনন করে প্রস্তুত করেন। তার পুকুরের pH মান ৪-৮। তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে পুকুরে সার, চুন প্রয়োগ করে মাছ চাষের উপযোগী করেন এবং বছর শেষে তিনি লাভবান হন।

Comilla · 2023

উত্তর

অ্যালজি হলো এককোষী বা বহুকোষী উদ্ভিদ যা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর

রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরা করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেজ বলে। সাইলেজ তৈরির সময় গাছ টুকরা করা ও বায়ুরোধী করার উদ্দেশ্য হলো- ১. গাঁজনের জন্য বেশি পরিমাণে গাছের সুগার অবমুক্ত হতে পারে। ২. বায়ুরোধী হলে সুষ্ঠুভাবে গাঁজন সম্পাদনের জন্য প্রয়োজনীয় ল্যাকটিক এসিড তৈরি হয়।

উত্তর

পুকুরে মাছের আশানুরূপ বৃদ্ধির জন্য পানির ভৌত গুণাগুণ অত্যাবশ্যক। তার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো- ১. গভীরতা: পুকুরের অধিক গভীরে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটন তৈরি হয় না। সেখানে অক্সিজেনেরও অভাব হতে পারে। আবার পুকুর অগভীর হলে গ্রীষ্মকালে পানি অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে মাছ রোগাক্রান্ত হয় এবং উৎপাদন হ্রাস পায়। এজন্য পুকুরের পানির গভীরতা ০.৭৫-২ মিটার হওয়া সুবিধাজনক। ২. তাপমাত্রা: মাছের বৃদ্ধি তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রা কম থাকার কারণে শীতকালে মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেয়। ফলে মাছের বৃদ্ধি কমে যায়। ৩. ঘোলাত্ব: পুকুরে কাদার পরিমাণ বেশি হয়ে গেলে পানি ঘোলা হয়ে যায়। ফলে পুকুরের পানিতে সূর্যালোক প্রবেশ বাধাগ্রস্ত হয়। এজন্য মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। তাই পুকুরের তলার কাদার পুরুত্ব ২০-২৫ সেমি এর বেশি হওয়া ঠিক নয়। ৪. সূর্যালোক: পুকুরে সূর্যালোক বেশ পড়লে সালোকসংশ্লেষণ ভালো হয়। ফলে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদিত হয় এবং মাছের বৃদ্ধি ত্বরান্তি হয়। এজন্য পুকুরটি খোলামেলা স্থানে হওয়া উচিত এবং পাড়ে কোনো বড় গাছপালা না থাকলে ভালো হয়। তাই, পুকুরে মাছ চাষের ক্ষেত্রে উল্লিখিত ভৌত গুণাগুণগুলো ঠিক রাখা অত্যাবশ্যক।

উত্তর

উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সুমন পুকুরে সার ও চুন প্রয়োগ করে পুকুর মাছ চাষের উপযোগী করে। সুমন তার ৩০ শতকের পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন। তার পুকুরের pH মান হলো ৪-৮। প্রতি শতকে সাধারণত চুন প্রয়োগ করতে হয় ১-২ কেজি। সুতরাং তার ৩০ শতক পুকুরে তিনি চুন প্রয়োগ করেন {(১২) × ৩০) কেজি বা ৩০-৬০ কেজি। চুন প্রয়োগের ফলে তার মাটি ও পানির উর্বরতা বেড়েছে, পানির pH সঠিক মাত্রায় ছিল। পানির ঘোলাত্ব কমে পানি পরিষ্কার হয়েছে ফলে সূর্যালোক সঠিকভাবে পুকুরে প্রবেশ করেছে, অক্সিজেন ও প্রাকৃতিক খাদ্য ভালো উৎপাদন হয়েছে এবং মাছের উপাদান ভালো হয়েছে। মাছের রোগবালাই দূর হয়েছে। সর্বোপরি সারের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। চুন প্রয়েগের পাশাপাশি তিনি সার প্রয়োগ করেছেন। সার প্রয়োগের ফলে তার মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। মাছের প্রধান প্রাকৃতিক খাবার হলো ফাইটোপ্লাঙ্কটন ও জু-প্লাঙ্কটন। সার প্রয়োগের ফলে পানিতে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন- ফসফরাস, পটাশিয়াম পানিতে মিশে। এ পুষ্টি উপাদান ব্যবহার করে পানিতে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। আর ফাইটোপ্লাঙ্কটনের উপর নির্ভর করে জু-প্লাঙ্কটন তৈরি হয়। সার দুই প্রকার। (ক) জৈব সার, যেমন-গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, (খ) অজৈব সার, যেমন- ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি। চুন প্রয়োগের ৫-৭ দিন পর তিনি সার প্রয়োগ করেছিলেন। রৌদ্রোজ্জ্বল দিনে সকাল থেকে দুপুরের মধ্যে পুকুরে সার প্রয়োগ করেছিলেন। সার পানিতে গুলে সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিয়েছিলেন। মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী চুন ও সার প্রয়োগ করায় তার মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, মাছ রোগবালাই মুক্ত ছিল। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হন। তাই বলা যায়, কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সুমনের গৃহীত কার্যক্রম যথার্থ ছিল।
SSCকৃষিশিক্ষাComilla 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।