মানসম্মত চারা উৎপাদনের লক্ষ্যে ফরিদ মিয়া বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেন।
ফরিদ মিয়া একজন অভিজ্ঞ কৃষক বলে তিনি বিএডিসি থেকে প্রত্যায়িত বীজ সংগ্রহ করেন। চারা উৎপাদনের জন্য তিনি জৈব পদার্থ সম্পন্ন দোআঁশ মাটির জমি নির্বাচন করে সঠিকভাবে বীজতলা তৈরি করেন।
বীজ বপনের পূর্বে তার সংগৃহীত বীজের জন্য কতটুকু জায়গার প্রয়োজন তা নির্ধারণ করেন। বীজতলাতে তিনি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি বীজ শোধনের জন্য তিনি ৩০ গ্রাম কার্বক্সিন (১৭.৫%) + থিরাম (১৭.৫%) ব্যবহার করেন। বীজতলার নালাতে পানি ধরে রেখে প্রয়োজনমাফিক সেচ দেন। অতিরিক্ত পানি নিষ্কাশনেরও ব্যবস্থা রাখেন। বীজতলায় রোগ-বালাই, পোকামাকড় ও আগাছা দমনের জন্যও তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।
তাই বলা যায়, মানসম্মত চারা উৎপাদনে ফরিদ মিয়া উপরোক্ত যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন তা অনেক যুক্তিসংগত।