মাছ চাষে সম্পূরক খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: মাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য দেওয়ার গুরুত্ব অনেক। মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বে পোনা ছাড়া হয়। শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য যথেষ্ট নয়। এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না। মাছের পুষ্টি চাহিদা পূরণের জন্য তখন পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। এসব সম্পূরক খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন-আমিষ, শর্করা, স্নেহ, খনিজ, লবণ ও ভিটামিন মাত্রানুযায়ী থাকে। ফলে মাছের দৈহিক বৃদ্ধি সঠিকভাবে হয় এবং অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া যায়। তাই মাছ সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
মাছ চাষে সম্পূরক খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর