শেয়ারFacebookWhatsApp

কলা চাষে কোন ধরনের তেউড় নির্বাচন করা উত্তম? তা ব্যাখ্যা কর।

উত্তর: কলায় অসি তেউড় ও পানি তেউড় নামে দুই ধরনের তেউড় দেখা যায়। পানি তেউড় দুর্বল হয় ও আগা-গোড়া সমান থাকে। অসি তেউড়ের পাতা সুচালো এবং অনেকটা তলোয়ারের মতো। গোড়ার দিকে মোটা এবং ক্রমশ উপরের দিকে সরু হয়। এতে প্রাথমিক অবস্থায় চারার খাদ্য সরবরাহ নিশ্চিত থাকে। তাই কলা চাষের জন্য অসি তেউড় নির্বাচন করা উত্তম।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

কলা চাষে কোন ধরনের তেউড় নির্বাচন করা উত্তম? তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

তাসফি মিয়া প্রতিবেশী সুবল ধরের মাছ চাষ দেখে উৎসাহিত হয়ে তাঁর বাড়ির দক্ষিণ পার্শ্বের ৪০ শতকের পুকুর মাছ ও হাঁস সমন্বিত চাষের জন্য প্রস্তুত করেন। পুকুর প্রস্তুতির পর তিনি হ্যাচারি থেকে ৮-১২ সে.মি. আকারের পোনা সংগ্রহ করে তিনি পুকুরে ছাড়েন। কিন্তু সে লক্ষ করলো কিছু পোনা মরে ভেসে উঠছে। এ অবস্থায় তিনি দক্ষ মৎস্যচাষি সুবল ধরের কাছে এ বিষয়ে পরামর্শ চাইলে, সুবল ধর তাকে কার্প জাতীয় মাছের পোনা পরিবহণ ও পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেয়।

Chittagong · 2023

উত্তর

গোলাপকে ফুলের রানি বলা হয়।

উত্তর

কলায় অসি তেউড় ও পানি তেউড় নামে দুই ধরনের তেউড় দেখা যায়। পানি তেউড় দুর্বল হয় ও আগা-গোড়া সমান থাকে। অসি তেউড়ের পাতা সুচালো এবং অনেকটা তলোয়ারের মতো। গোড়ার দিকে মোটা এবং ক্রমশ উপরের দিকে সরু হয়। এতে প্রাথমিক অবস্থায় চারার খাদ্য সরবরাহ নিশ্চিত থাকে। তাই কলা চাষের জন্য অসি তেউড় নির্বাচন করা উত্তম।

উত্তর

তাফসি মিয়া তার ৪০ শতক পুকুরে মাছ ও হাঁসের সমন্বিত চাষের সিদ্ধান্ত নেন। তাই তিনি হ্যাচারি থেকে ৮-১২ সে.মি. আকারের পোনা সংগ্রহ করেন। নিচে তার পুকুরের প্রয়োজনীয় পোনার সংখ্যা নির্ণয় করা হলো- আমরা জানি, ১ শতকে পোনা প্রয়োজন ৩৫-৪০টি \therefore ৪০ শতকে পোনা প্রয়োজন {(\{( ৩৫ -৪০) \times ৪০ } = (১৪০০ – ১৬০০) টি \therefore তাসফি মিয়া তার পুকুরে ১৪০০ থেকে ১৬০০টি পোনা ছাড়বেন।

উত্তর

উদ্দীপকে সুবল ধর পোনা পরিবহণ ও পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন। পোনা পরিবহণের ক্ষেত্রে, কাছাকাছি স্থানে মাটির হাঁড়ি বা অ্যালুমিনিয়ামের পাত্রে পোনা পরিবহণ করতে হয়। আর দূরবর্তী স্থানের ক্ষেত্রে পলিথিন ব্যাগে অক্সিজেন দিয়ে পোনা পরিবহণ করা উচিত। এক্ষেত্রে পলিথিন ব্যাগ ৩ ভাগের ১ ভাগ পানি ও ২ ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহণ করতে হয়। পোনা পরিবহণের সময় এসব সতর্কতা অবলম্বন না করলে পোনা ক্ষতিগ্রস্ত, এমনকি মারাও যেতে পারে। তাই পোনা পরিবহণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। পোনা ছাড়ার ক্ষেত্রে, পুকুরের পোনা ছাড়ার ক্ষেত্রে পোনাকে সরাসরি পুকুরে ছাড়া যাবে না। পোনা ছাড়ার পূর্বে পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে। এজন্যে পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পুকুরের পানিতে ১৫-২০ মিনিট ভাসিয়ে রাখতে হবে। এ সময় অল্প অল্প করে পলিথিনে বা পাত্রে পুকুরের পানি মেশাতে হবে। এতে করে পাত্রের পানির তাপমাত্রা ও পুকুরের পানির তাপমাত্রা প্রায় সমান হবে। এরপর পলিব্যাগ বা পাত্র কাত করে আস্তে আস্তে এর ভিতরে পুকুরের পানির ঢেউ দিলে পোনা ধীরে ধীরে পুকুরে চলে যাবে। এছাড়া পোনা ছাড়ার পূর্বে পোনাগুলোকে শোধন করে নিতে হবে যাতে ক্ষতিকারক পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে তা মুক্ত হয়। তাই আলোচনা থেকে বলা যায়, কার্পজাতীয় পোনার মৃত্যু হার রোধ করতে সুবল ধরের পরামর্শটি অত্যন্ত যৌক্তিক।
SSCকৃষিশিক্ষাChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।