উদ্দীপকের রিমন সাহেব একজন সফল মুরগির খামারি। লেয়ার মুরগিকে সুষম খাদ্য উপকরণের মিশ্রণ খাওয়ানোই হলো রিমন সাহেবের সফলতার কারণ।
উদ্দীপকের রিমন সাহেব খামারের মুরগিগুলোকে খাদ্য তালিকা অনুসরণ করে নিজে খাদ্য মিশ্রণ প্রস্তুত করে খাওয়ান। যে রেশনে পাখির প্রয়োজনীয় শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ ও ভিটামিন উপস্থিত থাকে তাকে সুষম রেশন বলে। সুষম রেশন খাওয়ানোর ফলে মুরগি শরীরে শক্তি পায়, দৈহিক বৃদ্ধি ঘটে, হাড় গঠন করে। এছাড়া দেহ কোষের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডিম ও মাংস উৎপাদনে সাহায্য করে। যার ফলে সুষম রেশনের মিশ্রিত খাদ্য উপকরণ খাওয়ানোর ফলে খামারিরা লাভবান হয়। উদ্দীপকের রিমন সাহেবের খামার সফলতার পেছনে মূল কারণ হিসেবে সুষম খাদ্য উপকরণের মিশ্রণ খাওয়ানোকে বলা যায়। সুষম খাদ্য উপকরণের মিশ্রণ গম/ভুট্টা ভাঙা ৪৫-৫৫ ভাগ, গমের ভুসি ৮-১২, চালের মিহিকুঁড়া ১০-১২ ভাগ, খৈল ১০-১৫ ভাগ, শুটকি মাছের গুঁড়া ১০-১২ ভাগ, হাড়ের গুঁড়া ১.৫ এবং লবণ ০.৫ ভাগ রয়েছে। মিশ্রণ খাদ্য ব্যবহারের ফরে মুরগির খামারে আর্থিক খরচের সামঞ্জস্যতা রক্ষা হয়। এর গুণাগুণের কারণে মুরগির মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পায় ফরে খামারিরা সফলতা লাভ করেন।
উপরের আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের রিমন সাহেবের সফলতার পেছনে কারণ হলো সুষম খাদ্য উপকরণের মিশ্রণ খাওয়ানো।