শেয়ারFacebookWhatsApp

মাছ চাষের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। মানবদেহের প্রয়োজনীয় আমিষের ৬০% পূরণ হয় মাছ থেকে। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ৮০ গ্রাম আমিষ জাতীয় খাবারের প্রয়োজন। মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা মেটানো সম্ভব। আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা পূরণে মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ চাষের ফলে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। তাছাড়া মাছ চাষ অত্যন্ত লাভজনক। মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। সুতরাং পুষ্টির চাহিদা পূরণ, কাজের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও সামাজিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব অপরিসীম।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

মাছ চাষের গুরুত্ব ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফরিদ সাহেব প্রায়শ চিত্রে প্রদর্শিত এলাকা থেকে মৎস্য আহরণ করে বাজারে বিক্রি করেন।

Dinajpur · 2023

উত্তর

যেসব ইলিশের আকৃতি ২৩ সেন্টিমিটারের কম সেগুলোই হলো জাটকা।

উত্তর

আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। মানবদেহের প্রয়োজনীয় আমিষের ৬০% পূরণ হয় মাছ থেকে। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ৮০ গ্রাম আমিষ জাতীয় খাবারের প্রয়োজন। মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা মেটানো সম্ভব। আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা পূরণে মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ চাষের ফলে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। তাছাড়া মাছ চাষ অত্যন্ত লাভজনক। মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। সুতরাং পুষ্টির চাহিদা পূরণ, কাজের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও সামাজিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকের চিত্রটির কার্যক্রম হলো মৎস্য অভয়াশ্রম তৈরি। নিচে মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ব্যাখ্যা করা হলো- i. মৎস্য অভয়াশ্রম স্থান বা ঘোষণার মাধ্যমে মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা যায়। ii. মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং সম্প্রসারণ করা যায়। iii. মাছের নিরাপদ আশ্রয় তৈরির মাধ্যমে বিলুপ্তপ্রায় বা মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করা যায়। iv. মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা যায়। v. প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে বংশবৃদ্ধি ও মজুদ বৃদ্ধি ঘটানো যায়। vi. জলজ পরিবেশে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়। vii. মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রাণিজ আমিষের চাহিদা মেটানো যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ফরিদ সাহেব মৎস্য অভয়াশ্রম থেকে মৎস্য আহরণ করে এবং বাজারে বিক্রি করেন। মৎস্য অভয়াশ্রম হলো কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ যেমন- হাওর, বিল বা নদীর কোনো অংশ যেখানে বছরের নির্দিষ্ট কোনো সময়ে বা সারাবছর মাছ ধরা নিষেধ করা হয়। এর ফলে মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্রের সংরক্ষণ ও সম্প্রসারণ হয়। মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা যায়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে এদের বংশবিস্তার ও মজুদ বৃদ্ধি করা যায়। এতে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ হয় এবং আমাদের আমিষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু ফরিদ সাহেবের মৎস্য অভয়াশ্রম থেকে মাছ আহরণের ফলে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি। তাই মাছের চাহিদাও বেশি। এভাবে অভয়াশ্রম থেকে মাছ আহরণ করলে ছোট বড় সব ধরনের মাছ ধরা হয়। ফলে পোনা মাছ আর বড় হতে পারে না। এমনকি অভয়াশ্রমে থাকা প্রজননক্ষম মাছও ধরার ফলে মাছ আর বংশবৃদ্ধি করতে পারে না। ফলে বৃহৎ জনগোষ্ঠীকে মাছের যোগান দেওয়া কঠিন। উপরের আলোচনা হতে বলা যায়, ফরিদ সাহেবের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
SSCকৃষিশিক্ষাDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।