করিমের পোনা পরিবহন পদ্ধতিটি যুক্তিযুক্ত কিনা বিশ্লেষণ কর।
উত্তর: করিম পলিব্যাগে তিন ভাগের এক ভাগ পানিসহ মাছের পোনা নেয় ও বাকি দুই ভাগে সে নিজ মুখের বাতাস দিয়ে ব্যাগটি ফুলিয়ে - নেয়। তার এ ধরনের পোনা পরিবহন পদ্ধতিটি যুক্তিযুক্ত নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-পোনা পরিবহনের ক্ষেত্রে পলিথিনের ব্যাগে পানি ও বায়ুর অনুপাত ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরবর্তী স্থানের ক্ষেত্রে পলিব্যাগে অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করা উচিত। এক্ষেত্রে পলিথিন ব্যাগে ৩ ভাগের ১ ভাগ পানি ও বাকি ২ ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করতে হবে। পানির পরিমাণ তিন ভাগের এক ভাগ রাখা বিজ্ঞানসম্মত কারণ এতে পরিবহনকালে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং পোনা চলাচলের সুবিধা হয়। আর অক্সিজেন শ্বাসগ্রহণ এবং পোনার বেঁচে থাকতে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে করিম পলিব্যাগে পানির পরিমাণ ঠিক রাখলেও অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। কারণ, মানুষের নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে এবং অক্সিজেনের মাত্রা কম থাকে। ফলে ব্যাগে থাকা পোনাগুলো পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে শ্বাসকষ্টে ভোগে এবং মারা যায়।অতএব বলা যায়, করিমের পোনা পরিবহন পদ্ধতিটি যুক্তিযুক্ত ছিল না।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
করিমের পোনা পরিবহন পদ্ধতিটি যুক্তিযুক্ত কিনা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর