অমল বোসের কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতিটির ধাপগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের অমল বোস ভুট্টা হতে বিশেষ ধরনের গোখাদ্য তৈরি করেন। ভুট্টা হতে গোখাদ্য তৈরির এ পদ্ধতিটি হলো সাইলেজ তৈরির মাধ্যমে কাঁচা ঘাস সংরক্ষণ। নিচে সাইলেজ তৈরির ধাপগুলো বর্ণনা করা হলো-বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা গেলেও ভুট্টা ও আলফা-আলফা দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নত মানের হয়। ভুট্টার সাইলেজ গবাদিপশু বিশেষ করে দুধাল গাভীর জন্য অত্যন্ত উপকারী।ভুট্টার সাইলেজে বেশি পরিমাণে শক্তি উপাদান থাকে।-ভুট্টার দানার গোড়ায় কালো দাগ আসার সাথে সাথে সাইলেজ প্রস্তুতের জন্য ভুট্টা কাটার উপযোগী হয়। এ সময়ে ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ ৩০ ৩৫% হয়। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে ১০ – ১২ সে.মি. উঁচুতে কাটা হয়। এরপর এগুলোকে কেটে টুকরা টুকরা করা হয়। টুকরা করা ঘাস গর্তে বায়ুরোধী অবস্থায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে বর্তমানে গর্তের পরিবর্তে পলিথিন দিয়ে তৈরি বড় আকারের ব্যাগে সংরক্ষণ করা যায়। টুকরা করা গাছগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে বায়ু মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে বাতাস চলাচল করতে না পারে। এভাবে সংরক্ষণ করলে কোনো পুষ্টি উপাদান না হারিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে পশুকে সরবরাহ করা যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
অমল বোসের কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতিটির ধাপগুলো বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর